অসুখ
কিছু দিন থেকে মনের খচখচানি টা বেড়ে চলেছে সাহেবের। একটু তেই মেজাজ বিগরে যাচ্ছে আজকাল। অথচ এই পঁচিশ টা বছর ধরে বেশ দক্ষ তার সাথেই সংসার নামক সমুদ্র পার করে এসেছেন তিনি। তার কোনো সন্তান না থাকলেও তার জন্য বিদিতাকে চোখের জল ফেলতে হয়নি কখনও। এখন তার বয়স তিপ্পান্ন ছুই ছুই, বিদিতার ও আটচল্লিশ হল। আজ অফিস যাবার সময় সাহেব ভাবলো বয়সের সাথে কি এই পরিবর্তন স্বাভাবিক ?না না কতই বা বয়স তার, পাশের ডেস্ক এর অমলেশ বাবু তো আর তিন মাস পরে রিটায়ার করবেন অথচ তার মত মিশুকে আর কটা আছে? এই সব ভাবতে ভাবতে সাহেব অফিস পৌঁছে গেল কিন্তু মনের খচখচানিটা রয়ে গেল।
(চলবে)
Comments
Post a Comment