খবর টা শুনে সাহেব চমকে উঠল। এত সহজ মানুষ টা সুইসাইড করল কেন? মাথাটা ভো ভো করছে। আজ রাস্তা টা একটু বেশী খালি মনে হচ্ছে। ছেলে রা মা বাবাকে আলাদা আলাদা ভাবে নিজের কাছে রাখতে চেয়েছিল, বুড়ো বয়সে আর সেটা মানতে পারেনি অমলেশ বাবু  আর তাই ......না! এই বয়সে বিদিতা কে ছেড়ে থাকা সম্ভব না।ভালোই হয়েছে তারা নিঃসন্তান। আজ অদ্ভুত ভাবে সাহেব লক্ষ করল মনের খচখচানি টা আর নেই। পাশের ফুলে দোকান থেকে একছরা বেলফুলের মালা কিনে নিল সে বিদিতার জন্য, সে খুব খুশি হবে। আকাশের দিকে তাকিয়ে দেখল খুব মেঘ করেছে, ঝোরো হাওয়া এসে গায়ে লাগল। তাড়া তাড়ি পা চালাল সে। 

Comments